Thursday, July 7, 2016

ঈদের নজরানায় মুসলিম ভাইদের দুধ দেওয়ার আরজি লালুর

ঈদের নজরানায় মুসলিম ভাইদের দুধ দেওয়ার আরজি লালুর

ঈদের নজরানায় মুসলিম ভাইদের দুই লিটার দুধ খাওয়ানোর আরজি জানালেন আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব৷ পবিত্র ঈদে তিনি মুসলিম ভাইদের শুভেচ্ছা জানানোর আবেদন জানান ‘যদুবংশী’-দের কাছে৷
নিজের সম্প্রদায় যদুবংশীদের কাছে লালুর আবেদন, ঈদ উপলক্ষে নিজেদের মহল্লার মুসলিম ভাইদের শুভেচ্ছা, অভিনন্দন জানাও৷ ওদের দু লিটার করে দুধ খাওয়াও। সেওই খাওয়াও৷ রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি)-র প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই আবেদন জানিয়েছেন লালু৷ অনুষ্ঠানে জাতভিত্তিক সেনসাস প্রকাশের দাবিতে জোরদার আন্দোলনে নামার কথাও ঘোষণা করেন তিনি৷
পাশাপাশি বিরোধীদের কুৎসার জবাব দিতে ফেসবুক, ট্যুইটার, হোয়াটসঅ্যাপের মতো সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করার নির্দেশ দেন আরজেডি সুপ্রিমো

No comments:

Post a Comment