Sunday, July 3, 2016

ঈদুল ফিতরের তিন দিন ছুটি সত্যিই খুব প্রয়োজন


ঈদুল ফিতর মুসলিমদের দুইটি সবচেয়ে বড় ধর্মীয় উত্‍সবের একটি । অপরটি ঈদুল আযহা ।ইসলামিক পরিভাষায়  একে ইয়ামুওমূল জায়েজ অর্থাৎ পুরুষ্কারের দিবস হিসেবেও বর্নিত। দীর্ঘ এক মাস ব্যাপী রোজা রাখার পর সকল মুসলিমরা এই দিনটি ধর্মীয় বিধি বিধানসহ খুবই আনন্দের সাথে পালন করেন । কিন্তু অনেক চাকুরিজীবিরা দূরে থাকেন । দীর্ঘ এক মাস ব্যাপী রোজা রেখে ঈদের আগের দিন বাড়ি বা দেশে ফেরেন।


মহানন্দের ঈদ উৎসব পালন করে সেই দিনই বা পরদিন ভোরে কর্মস্থলে ফেরা খুবই যন্ত্রনার । শরীর, মন, মননের যন্ত্রনার।


রাজ্য সরকারের তরফে অন্যদের সাথে মুসলিম ছাত্রছাত্রীদেরও সাইকেল ও জুতো ইত্যাদি দেওয়া হয়েছে । এটা নিতান্তই শুভ উদ্যোগ । এই উদ্যোগ এ যুক্ত হোক ঈদুল ফিতর উপলক্ষে তিন দিনের ছুটি ।


প্রসঙ্গত তেলেঙ্গানা সরকার এবারই ঈদ ও বড় দিনের জন্য দুদিন করে ছুটি ঘোষণা করেছেন ।


পশ্চিমবঙ্গ মুসলিম বুদ্ধিজীবী মহল-এর পক্ষ থেকে  রাজ্য সরকার ও সরকারের প্রধান সংখ্যালঘু দরদী হিসাবে পরিচিত মাননীয়া মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি বিষয়টি নিয়ে ভাবেন তাহলে রাজ্যের ৩০% সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা খুবই খুশি হব । সেই সঙ্গে খুশি হবেন দেশের অগনিত ধর্মনিরপেক্ষ মানুষ ।



No comments:

Post a Comment