Wednesday, July 6, 2016

মূখ্যমন্ত্রীর ঘোষিত ঈদের দুই দিন সরকারি ছুটি ভাওতা!!

মূখ্যমন্ত্রীর ঘোষিত ঈদের দুই দিন সরকারি ছুটি ভাওতা!!
আবারও মাননীয়া মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের প্রধান ধর্মীয় উত্‍সব ঈদুল ফিতর নিয়ে ভাওতা শুরু করলেন। তিনি নাকি ঈদের ছুটি দুই দিন দিয়েছেন।
প্রথমে বলে রাখি, ৬ই জুলাই বুধবার আমাদের হিন্দু ভাইদের রথ যাত্রা আর মুসলিম ভাইদের ৭ই জুলাই বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর । সকলেই উভয় উৎসব সুন্দর ভাবে পালন করুন । শুভেচ্ছা ও ভালোবাসা রইল ।
কিন্তু
কোন উৎসব উপলক্ষে ছুটি থাকলে, সেই উৎসবের দিন ও উত্‍সবের পরের দিন ছুটি থাকা উচিত ।
কিন্তু মমতাময়ী সংখ্যালঘু দরদী মূখ্যমন্ত্রী এতো দয়াদ্র যে তিনি ঈদের আগের দিন বাড়তি ছুটি ঘোষণা করলেন যা এমনিতেই আমাদের হিন্দু ভাইদের রথ যাত্রার জন্য ছুটি আছে। তিনি এক ঢিলে দুটি পাখি মারতে চাইলেন।
দিদি আপনি মুসলিমদের এতটাই বোকা ভাবেন, আগে জানতাম না । রথ যাত্রার ছুটি ঈদের ছুটি বলে চালিয়ে দিলেন ।
ঈদের ছুটি যদি দুই দিন হয় তাহলে, ঈদের দিন বৃহস্পতিবার ও ঈদের পরের দিন শুক্রবার হওয়া উচিত ছিল ।
কিন্তু আপনি মুসলিমদের আবারও বোকা বানাচ্ছেন। জানি আপনি আমাদের সাথে ইফতার করে সাম্প্রদায়িক সম্প্রীতির নিদর্শন রাখেন ।
কিন্তু ঈদের দিন ও ঈদের পরের দিন সরকারি ছুটি হিসাবে আপনি ঘোষণা করতে পারেন না ।
তাই না?
ঈদের ছুটি দুই দিন দিয়েছেন বলে আমাদের মত সংখ্যালঘু মুসলিমদের আর বোকা বানাবেন না ।
অনুগ্রহ করে আপনি মুসলিমদের অশিক্ষিত, বোকা ও ছুটি ভিকারি ভাববেন না!!



No comments:

Post a Comment