Sunday, July 3, 2016

ঈদের একটি সুন্দর ছড়া: ঈদ আসে ফিরে

ঈদ আসে ফিরে 

খালীদ শাহাদাৎ হোসেন


রমজান মাস শেষে আসমান চিরে
উদয় রূপালী চাঁদে ঈদ আসে ফিরে,
ছোট চাঁদ আহাদে ডিগবাজি খায়
কত যে খুশির নাবা ওর সারা গায়।

ঈদ হলো মিলনের মহা আয়োজন
ভিত করে নবায়ন আত্মীয়-স্বজন
ঈদ এসে সকলের জীদ করে ছেদ
উঁচু নিচু ছোট বড় ভুল ভেদাভেদ।

ঈদে দেয় জামা-জুতো বাবা-মামা-কাকা
আরো আছে লোভনীয় সেলামীর টাকা,
দল বেঁধে পাড়া ঘুরে প্রতিবেশী খোঁজ
সেই সাথে কোলাকুলি ঢের ভুড়ি ভোজ।

যারা আছে পথকলি নাই কাকা-মামা
ওদের খবর নিব দিব খানা জামা।

No comments:

Post a Comment