Monday, July 4, 2016

ইসলাম জঙ্গিবাদকে সমর্থন করে না, ইসলাম বুঝতে হলে কুরআন পড়তে হবে

ইসলাম জঙ্গিবাদকে সমর্থন করে না, ইসলাম বুঝতে হলে কুরআন পড়তে হবে
ইসলাম জঙ্গিবাদ সমর্থন করে না। ইসলাম বুঝতে হলে কুরআন পড়তে হবে। মুসলিমদের কাজকর্ম দিয়ে ইসলামকে বিচার করা যাবে না। প্রত্যেক ধর্মে কিছু কুলাঙ্গার থাকে,  তেমনি ইসলাম ধর্মের কিছু মুসলিম কুলাঙ্গার আছে যারা কুরআন হাদীস মোটেও অনুসরন করে না বরং বিভ্রান্ত হয়ে মানুষ হত্যা করে এবং জঙ্গিবাদী কর্মকাণ্ড চালায়।আমাদের উচিত প্রত্যেকের কাছে কুরআন এর সঠিক দাওয়াত প্রচার করা আর মিডিয়ার উচিত কোন খারাপ কর্ম হলেই সেটা কে ইসলাম এর নামে না জড়ানো।


মুসলিম কেমন সেটা চেনার সব চাইতে ভালো উদাহরণ হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি দেখতে চান একজন মুসলিম কেমন তাহলে আপনি মুহাম্মাদ সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী পড়ুন।

No comments:

Post a Comment