মানুষের একমাত্র পরিচয় আমরা সকলে আদমের সন্তান চিরজ্ঞিত চক্রবর্তী
“মানুষের একমাত্র পরিচয় আমরা সকলে আদমের সন্তান” - জামাআতে ইসলামী হিন্দের জেলা সমাবেশে একথা বলেন বারাসাতের বিধায়ক চিরজ্ঞিত চক্রবর্তী । শান্তি ও সংহতি কেন ও কিভাবে ? এ বিষয়ের উপর বলতে গিয়ে তিনি আরো বলেন, আমাদের কে রক্তের মতো হতে হবে । রক্তদান করলে কার দেহে হিন্দু,মুসলিম না দলিতের রক্ত যাচ্ছে সেটা যেমন যানা যায় না কিন্তু সেই রক্তই হিন্দু,মুসলিম না দলিত অর্থাৎ জাত বিচার না করেই প্রত্যেক মানুষের জীবন বাঁচায় । তাই আমাদের সকলকে রক্তের মতো হতে হবে। কারণ রক্ত সাম্যের প্রতিক ।
এদিন বারাসাতের বিদ্যাসাগর ভবনে জামাআতে ইসলামী হিন্দ উত্তর ২৪ পরগণা জেলার জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন, জামাআতে ইসলামী হিন্দের রাজ্য সম্পাদক আব্দুর রফিক সাহেব, তিনি বলেন, মানুষের মৌলিক সমস্যা থেকে দৃষ্টি ফেরানোর লক্ষ্যে হিন্দু ও মুসলিমের মধ্যে বিভিন্ন ইস্যু নিয়ে সুপরিকল্পিত ভাবে সাম্প্রদায়িত বিভেদ তৈরী করা হচ্ছে। তিনি আরো বলেন, স্বাধীনতার সত্তর বছর পরেও নারী নিরাপত্তা, শিশু শ্রম বেকারত্ব প্রভূতির সমস্যার কোন সুরহা হয় নি । অথচ মানুষের মধ্যে গরু,‘ভারত মাতা কি জয়’, সূর্য নমস্কার প্রভূতি নিয়ে আরো বিভেদ মূলক সমস্যা তৈরী হচ্ছে। উক্ত প্রোগ্রামে উপস্থিত সদ্ভাবনা মঞ্চের সদস্য সুনীল কৃষ্ণ মন্ডল বলেন, উগ্রবাদীরা কলঙ্কের ইতিহাস রচনা করছে । তবে তাদের এই উগ্রবাদীতার পিছনে বিভিন্ন রাষ্ট্র, মৌলবাদী গ্রুপ ও ব্যবসায়ীদের হাত আছে । তিনি আরো বলেন, কোরআন হিংসা ছড়ায় না বরং সামগ্রিক মানব জীবনের সমাধান দান করে । এছাড়াও উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন, জামাআতে ইসলামী হিন্দের শুরা সদস্য নাসিম আলি সাহেব, জেলা সভাপতি জুলফিকার আলি গাজি, মাহফুজা খাতুন, আব্দুন নয়িম ও বারাসাত প্রেস ক্লাবের ট্রেসারার তাপস কুমার সরকার প্রমুখ ।
সৌজন্যে TDN_Plus

একই মাটিতে জন্ম যাদের, একই আলোবাতাসে পুষ্ট । তাদের মাঝে আস্থা এনে করতে হবে ঐক্য । তাতেই পাবে শান্তি মানুষ, জীবন হবে সমৃদ্ধ ।
ReplyDelete