গরুর মাংস খেয়ে বোল্ট ৯টি স্বর্ণ জিতেছে: বিজেপি এমপি উদিত রাজ
ক্ষমতাসীন বিজেপির সংসদ সদস্য ও দলিত নেতা উদিত রাজ বলেছেন, প্রশিক্ষকের পরামর্শে গরুর মাংস খাওয়ার কারণে অলিম্পিকে নয়টি স্বর্ণ জিতেছেন জ্যামাইকান স্প্রিন্টার উসাইন বোল্ট। তিনি এ মন্তব্যের মাধ্যমে সবাইকে গরুর মাংস খেতে উৎসাহিত করেছেন বলে অভিযোগ উঠেছে।
উদিত রাজ এক টুইট বার্তায় লিখেছিলেন,"জ্যামাইকান উসাইন বোল্ট গরীব ছিলেন। তাঁর প্রশিক্ষক তাঁকে গরুর মাংস খেতে বলে এবং সে অনুযায়ী চলার কারণে অলিম্পিকে নয়টি সোনা জয় করতে পেরেছেন উসাইন বোল্ট”। এরপরই তার সমালোচনা করে নানা মন্তব্য আসতে থাকে। তবে অনেকে তার এ টুইটের পক্ষেও কথা বলেছেন।
অবশ্য বিতর্কের মুখে টুইটের ব্যাখ্যা দিয়েছেন উদিত রাজ।
তিনি লিখেছেন, ''আমি গরুর মাংস খেতে মানুষকে উৎসাহ দেইনি। আমি শুধু বুঝানোর চেষ্টা করেছিলাম গরীব হয়েও উসাইন বোল্ট কিভাবে এতগুলো সোনা জয় করতে সক্ষম হলো”।
আগের টুইটের ব্যাখ্যায় তিনি আরও লিখেছেন, “বোল্টের সাফল্য দেখে যেন আমাদের খেলোয়াড়েরাও উৎসাহী হয় সেটাই আমি চেয়েছিলাম। আমি বোঝাতে চেয়েছিলাম, দুর্বল অবকাঠামো ও গরীব হওয়ার পরও বোল্ট স্বর্ণ জিতেছে।"
তার ব্যাখ্যার পর সমালোচনা থেমে নেই। বিজেপির সমর্থকরা নানা মাধ্যমে কঠোর ভাষায় সমালোচনা চালিয়ে যাচ্ছেন।
তথ্য সুত্রঃ Pars Today

SOTTY KOTHA VAI, EI JONNOI TO GO MANGSHO ITNA JADA MAHANGAI.
ReplyDelete