Sunday, May 7, 2017

দায়েশ (আইসিস) হল মার্কিন পণ্য : আফগানিস্থানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই

‘দায়েশ হল মার্কিন পণ্য’
সমগ্র মধ্যপ্রাচ্যে রাজনৈতিক অস্থিরতা ও রক্তপাতের মূল কারণ যে অামেরিকা তা স্পষ্ট করে দিলেন আফগানিস্থানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই। সম্প্রতি ফক্স নিউজ নেটওয়ার্কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দ্বৈতহীন ভাষায় জানিয়ে দেন, তাকফিরি সন্ত্রাসী গোষ্টী দায়েশ অামেরিকার সৃষ্টি। শুধূ তাই নয়, তিনি প্রমান হিসাবে বলেন অনেক সময় লেবেলহীন কাপ্টার আফগানিস্থানের আকাশে ঘুরতে দেখা যায়, যেগুলো দায়েশকে রসদ সরাবরাহ করে সেই গুলো আমেরিকারই প্রেরিত। সুতরাং ‘দায়েশ হল মার্কিন পণ্য’


অনেকের মতে, ইতিহাসের সমীকরণ তাই বলছে। ইরাকের আগ্রাসী শাসক সাদ্দাম হোসেন কে অপসারণের মাধ্যমে তথায় যদি শান্তি প্রতিষ্ঠা মার্কিন নেতৃত্বাধীন জোটের মূল লক্ষ্য ছিল তাহলে সেই কাজ সম্পন্ন হওয়ার পরেও আজো কেন ইরাকের সরকারী বাহিনীকে দায়েশের বিরুদ্ধে কঠোর লড়াই করতে হচ্ছে ? অনুরূপ ভাবে আফগানিস্থানের অবস্থা একই।
আগ্রাষণের স্থায়ীত্বই যখন মুল উদ্দেশ্য তখন আন্তর্জাতিক জবাবদিহিতা থেকে বেরিয়ে আসতে মার্কিন প্রশাসন দায়েশের সৃষ্টি করেছে, এ আর লুকানোর বিষয় নয়। প্রথম উপস্থিতি ছিল তালেবান হঠানোর জন্য আর উপস্থিতি ত্বরান্বিত করতে দায়েশ হঠানোর অভিনয়।
সংবাদ সুত্রঃ টিডিএন বাংলা 

No comments:

Post a Comment