Wednesday, September 13, 2017

আজ বাংলাদেশের মিয়ানমার দূতাবাস ঘেরাও অভিযানে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ

সংবাদদাতাঃ- এইচএম ইসমাঈল হুসাইন, 
মিয়ানমার সরকারের নির্দেশে সেনা অভিযানে রোহিঙ্গাদের ওপর চলমান নির্যাতন, হত্যা, ধর্ষণের প্রতিবাদে সারাদেশে আজ ১৩ সেপ্টেম্বর বিক্ষোভ ও ঢাকাস্থ মিয়ানমার দূতাবাস ঘেরাও কর্মসূচি দিয়েছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। 




গত শুক্রবার রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে সংগঠনটির কেন্দ্রীয় নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম এ কর্মসূচি ঘোষণা করেছিলেন । 
আজ সকাল ১০টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদ থেকে মিয়ানমার দূতাবাস ঘেরাওয়ের উদ্দেশ্যে রওনা হয়েছে।


লক্ষ লক্ষ তৌহিদি জনতা উপচে পড়েছে রোহিঙ্গাদের উপর বর্বরোচিত নিপীড়নের প্রতিবাদে।আং সাং সুকি নিপাত যাক ও নারায়ে তাকবীর আল্লাহু আকবর ধ্বনি তে ঢাকার আকাশ মুখরিত। রাষ্ট্রীয় মদতে রোহিঙ্গাদের গনহত্যা ও নির্যাতনে অবিলম্বে মায়ানমার সরকার বন্ধ করুক সুচির সরকার। 

No comments:

Post a Comment