বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোগান ও পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কেভুসেগলু। রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমারের সেনাবাহিনীর গুলিতে আহত ১২ রোহিঙ্গার সঙ্গে কথা বলেন এমিনে এরদোগান। এ সময় তাদের মুখে রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাদের বর্বরতা ও নৃশংসতার কথা শুনে কাঁদলেন তিনি।
তুরস্কের ফার্স্ট লেডি বলেন, নিরপরাধ মুসলিম জনগোষ্ঠীর ওপর দেশটির সেনাবাহিনীর এ নিধনযজ্ঞ খুবই অমানবিক ও হৃদয়বিদারক। তুরস্ক অসহায় এসব রোহিঙ্গার পাশে থাকবে।
No comments:
Post a Comment