ঈদুল ফিতর মুসলিমদের দুইটি সবচেয়ে বড় ধর্মীয় উত্সবের একটি ।
অপরটি ঈদুল আযহা ।
ইসলামিক পরিভাষায় একে ইয়ামুওমূল জায়েজ অর্থাৎ পুরুষ্কারের দিবস হিসেবেও বর্নিত। কিন্তু অনেক চাকুরিজীবিরা দূরে থাকেন । ঈদের আগের দিন বাড়ি বা দেশে ফেরেন।
মহানন্দের ঈদ উৎসব পালন করে সেই দিনই বা পরদিন ভোরে কর্মস্থলে ফেরা খুবই যন্ত্রনার । শরীর, মন, মননের যন্ত্রনার।
রাজ্য সরকারের তরফে অন্যদের সাথে মুসলিম ছাত্রছাত্রীদেরও সাইকেল ও জুতো ইত্যাদি দেওয়া হয়েছে । এটা নিতান্তই শুভ উদ্যোগ । এই উদ্যোগ এ যুক্ত হোক ঈদুল আজহা ও ঈদুল ফিতর উপলক্ষে তিন দিনের ছুটি ।
প্রসঙ্গত তেলেঙ্গানা সরকার এবারই ঈদ ও বড় দিনের জন্য দুদিন করে ছুটি ঘোষণা করেছেন ।
পশ্চিমবঙ্গ মুসলিম বুদ্ধিজীবী মহল-এর পক্ষ থেকে রাজ্য সরকার ও সরকারের প্রধান সংখ্যালঘু দরদী হিসাবে পরিচিত মাননীয়া মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি বিষয়টি নিয়ে ভাবেন তাহলে রাজ্যের ৩০% সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা খুবই খুশি হব । সেই সঙ্গে খুশি হবেন দেশের অগনিত ধর্মনিরপেক্ষ মানুষ ।


No comments:
Post a Comment